সিংগাইরের আব্দুল মান্নানের সৌদি আরবে আইসোলেশনে মৃত্যু

মো.রবিকুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর গ্রামের আব্দুল মান্নান (৪৫) নামের সৌদি এক প্রবাসীর করোনা সন্দেহে আইসোলেশন থেকে মৃত্যু হয়েছে। সৌদি আরবের মদিনার একটি হাসপাতালে ৫ দিন আইসোলেশনে থাকার পর বুধবার সন্ধ্যায় তার মৃত্য হয়। সাংবাদিকরা বৃহস্পতিবার (২ই এপ্রিল) বিষয়টি জানতে পারেন।মৃত আব্দুল মান্নান উপজেলার চান্দহর ইউনিয়নের আব্দুল জলিলের পুত্র। তিনি পিতা-মাতা, স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবর ফুফাতো ভাই রমজান আলী নিশ্চিত করেছেন। রমজান আলী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ বছর যাবৎ তিনি সৌদি প্রবাসী হিসেবে মদিনাস্থ একটি মসলার দোকানে কাজ করতেন। তার পিতা-মাতা গ্রামে এবং স্ত্রী-পুত্র সাভার রেডিও কলোনী একটি বাসায় থাকেন বলে জানা যায়। এক সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে মদিনাস্থ একটি হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায় ঐ প্রবাসীর সৌদি আরবে মৃত্যু হলে তাকে যেনো সেখাইে দাফন করা হয়। এমন নছিহত করে গেছেন তিনি। তার মৃত্যুর সংবাদে পরিবার ও আত্বীয়-স্বজনের মাঝে বইছে শোকের ছাঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *