কাজী জোবায়ের আহমেদঃ করোনা ভাইরাসের সংক্রামন রোধে ইতোমধ্যে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসমাগম রোধে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সেই সাথে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলছে সাধারণ ছুটি। এমন পরিস্থিতিতে বিপাকে পরেছে সাধারণ খেটে খাওয়া মানুষ। পেটে ক্ষুধা থাকলেও মুখ ফুটে বলতে পারছে না মধ্যবিত্ত পরিবারগুলো। তাদের কথা চিন্তা করে ঢাকার দোহার উপজেলা প্রতিটি ইউনিয়নে দিনমজুর ও মধ্যবিত্ত পরিবার বাছাই করে তাদের নিজ হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবীর ও তার সহধর্মীনি ডা.নাহিদ কবীর । মধ্যবিত্ত পরিবারের অনেকে খাদ্যসামগ্রী হাতে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে বলেন, সবাই দরিদ্রদের তালিকা করে খাবার দেয়, আর মধ্যবিত্তদের কথা কেই ভাবেনা। এসময় মেহবুব কবীরকে ধন্যবাদ জানান তারা।
ইঞ্জিনিয়ার মেহবুব কবীর নববাংলাকে বলেন, আমি সবসময় বিভিন্ন দূর্যোগে দোহারবাসির পাশে ছিলাম আগামীতেও পাশে থাকবো। তবে করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন থেকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। এসময় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
