দোহারে আধাবেলা খোলা থাকবে কাচাঁবাজার

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমন রোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ঢাকার দোহার উপজেলার প্রতিটি বাজারে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে কাঁচাবাজার। তবে সার্বক্ষনিক খোলা থাকবে ওষুধ ও মুদি দোকান। বৃহস্পতিবার দুপুরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সামাজিক দূরুত্ব বজায় রেখে ক্রেতাদের কেনাকাটা করতে হবে। শুক্রবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকরসহ মোটরসাইকেল চলাচলেও থাকবে বিশেষ শতর্কতা। তবে বিশেষ ক্ষেত্রে যাত্রী বহন করতে পারবে ইজিবাইকে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউএনও আফরোজা আক্তার রিবা, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রাশাদ বিন কালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ওসি (তদন্ত) আরাফাত হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *