সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে জার্মিত্তা ইউনিয়নের মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস এলাকার ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানাযায়, সোমবার বিকেল ৩ টার দিকে ধলেশ্বরী নদীর মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস এলাকায় ভাসমান অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ বিকেল ৪ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন । তার শরীরে একটি সেন্টু গেঞ্জি ছাড়া কোনো কাপর ছিলনা। এই সংবাদ লেখা পর্যন্ত লাশের কোন খোঁজ ও পরিচয় পাওয়া যায়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
