সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে এক পরিবারের বসতবাড়ীর আসবাবপত্রসহ ৩টি টিনের ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার(১০ নভেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ী এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঐ এলাকার মৃত কুইরানের ছেলে বকসি প্রামানিক(৫৫)
স্থানীয় সূত্রে জানাযায়,বকসি প্রামানিকেরর বাড়িতে হঠাৎ রাত ৭ টার দিকে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেস্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিংগাইর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসেরর ইনচার্জ ইসতিয়াক আহমেদ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত । এতে ঐ পরিবারের প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।
