মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে বসতবাড়ি ও নগদ টাকা পুড়ে ছাই শিরোনামে “নববাংলা” অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে এলে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। শুক্রবার(২ মে) রাত ৯ টার দিকে জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লার নির্দেশনায় উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ ক্ষতিগ্রস্তের বাড়িতে উপস্থিত হয়ে আর্থিক সহযোগিতা ও বস্ত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেন। উল্লেখ্য,উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিওরি গ্রামের(মন্ডল পাড়া) মো. সালাম মোল্লার বাড়িতে বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে বসতবাড়ী ও নগদ টাকা পুড়ে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। বিষয়টি নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে। পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও বস্ত্র প্রদান করেন ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান,আমরা তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ বিশ হাজার টাকা ও বস্ত্র দিয়ে সহযোগিতা করেছি। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে ঢেউটিন, গৃহ নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করা হবে। এছাড়াও খাদ্যশস্য জিআর চাল দেওয়া হবে বলেও জানান তিনি।
