সামাজিক সংগঠন সে টুগেদারের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

মো. কামাল হোসেন : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকট মোকাবেলায় ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে হতদরিদ্র, শ্রমজীবি ও কর্মহীন একশত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে দোহারের জনপ্রিয় সামাজিক সংগঠন সে টুগেদার।

শনিবার (৪এপ্রিল) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত সে টুগেদারের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সোহেল এর নির্দেশনায়, মাহমুদপুর ইউনিয়নের ত্রাণপ্রাপ্তদের তালিকা অনুযায়ী, বাড়িতে গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এই ত্রানকার্যে সে টুগেদারের সভাপতি মো. শাহীন হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *