সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানকিগঞ্জের সিংগাইরে নিখোঁজের ১০ দিন পর আব্দুর রশিদ (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৪ই এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চালিতা পাড়া এলাকায় মেসার্স হানিফ ব্রিক্সের অদূরে ভুট্রা খেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত মো. আব্দুর রশিদ চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মো.সমসের আলী ফকিরের পুত্র।
নিহতের ছোট ভাই মো.শহিদুল কসাই জানান, গত ২৬ই মার্চ সকাল বেলা পার্শ্ববর্তী এলাকার পুকুরে মাছ ধরতে যায়। রাতে বাড়িতে না ফিরলে বিভিন্ন জায়গায় খোঁজাখুজিসহ আমাদের আত্বীয় স্বজনকে অবগত করি এবং ফেসবুকে ছবি দিয়ে হারানো বিজ্ঞপ্তি দেই।
হঠাৎ ১০ দিন পর শুনতে পাই আমার বড় ভাইয়ের লাশ পার্শ্ববর্তী এলাকার চালিতা পাড়া গ্রামের চকের মধ্যে ভুট্রা খেতে পাওয়া গেছে। তিনি আরও বলেন ,জানামতে আমার বড় ভাইয়ের কোনো শত্রু নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স হানিফ ব্রিক্সের অদূরে ভুট্রা খেতে ইট ভাটার এক মহিলা শ্রমিক লাশ দেখতে পেয়ে ইট ভাটার মালিক মো.হানিফকে জানালে তিনি স্থানীয় চেয়ারম্যান মো.সওকত হোসেন বাদলকে অবগত করলে সে শান্তিপুর ফাঁড়িকে অবগত করে । পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠনো হয়েছে। সিংগাইর সদর সার্কেল মো.আলমগীর হোসেন, ওসি মো.আব্দুস সাত্তার মিয়া,ওসি (তদন্ত) মো.হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেন। পুলিশের ধারনা নিখোঁজের পর পরই হত্যা করে ফেলে যেতে পারে দুস্কৃতকারীরা।
শান্তিপুর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।
