নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে শনিবার (৪ এপ্রিল) সকালে পরিবহন শ্রমিকদের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে, বাংলাদেশ সরকার ও ঢাকা-১ আসনের সাংসদের পক্ষে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম উপস্থিত থেকে পরিবহন শ্রমিকদের হাতে ত্রাণসমাগ্রী তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, আমাদের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তাহলেই দেশ জাতি ও আমরা সকলে ভাল থাকবো। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান রশিদ, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন রুমি, জাতীয় শ্রমিকলীগ নেতা আমির হোসেন কুটি প্রমুখ।
