সামাজিক দূরত্ব বজায় রাখতে দোহার উপজেলা চত্বরে বৃত্ত

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাদেশে। সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় ছড়িয়ে পরেছে করোনা ভাইরাসের সংক্রমণ। দোহার উপজেলায় গত দুইদিনে আক্রান্ত হয়েছে দুইজন।

করোনা সংক্রমণ প্রতিরোধে দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা। উপজেলা প্রশাসন চত্বরে বহিরাগতদের সামাজিক দূরত্ব বজায় রাখতে সাদা বৃত্ত অংকন করা হয়েছে। একটি বৃত্ত থেকে আরেকটি বৃত্তের দূরত্ব রাখা হয়েছে প্রায় পাঁচ ফিট। এতে নিশ্চিত হচ্ছে সামাজিক দূরত্ব রক্ষার গুরুত্বপূর্ণ বিষয়টি।

এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র নববাংলাকে বলেন, আমরা ইতোমধ্যেই দোহারে করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করেছি। আমাদের মধ্যেও কেউ আক্রান্ত ব্যক্তি থাকতে পারে, সেই বিষয়টা বিবেচনায় এনে আমরা দূরত্ব বজায় রাখতে এই ব্যবস্থা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *