স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে ৩ নারীসহ করোনায় নতুন আক্রান্ত ১৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৬৭ জনে। নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে ৩ জন নারী। ১৩ জনের মধ্যে ১ জন কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি এলাকায়।
নারী ৩ জনের ১ জনের বাড়ি শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায়। তার নাম হাসিনা বেগম (৫০)। অন্যজনের নাম আকলিমা হক (৬৫) বাড়ি আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায়। অপর নারীর নাম অজুফা (৪০) তবে তার ঠিকানা জানা যায়নি। বাকী ৯জন পুরুষ রোগী হচ্ছে, মো. সেন্টু (৪৬)। তার বাড়ি জিনজিরার ইসলামাবাদ এলাকায়।আব্দুল আজিজ (৫৫) বাড়ি শুভাঢ্যায়। মুঞ্জুরুল হক (৫০) তার ঠিকানা জানা যায়নি। মো. আলাউদ্দিন (২৬) বাড়ি কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকায়। মো. নান্নু (৬৫) তার বাড়ি শাক্তা ইউনিয়নের আটিবাজার এলাকায়। আজমত আলী (৫৫) বাড়ি কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায়। মো. জয়নাল (২৫) বাড়ি কোন্ডা ইউনিয়নের কাজিরগাও এলাকায়। মো. মোবাশ্বের (৫৪) বাড়ি শুভাঢ্য মধ্যপাড়া এলাকায়। হাজী আব্দুল মজিদ (৭০) বাড়ি শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায়।
এদিকে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জন মৃত্যুবরণ করেছে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন বুধবার (২২এপ্রিল) সন্ধ্যায় এতথ্যটি নিশ্চিত করেছেন।
