দোহারে তিন হাজার পরিবারের পাশে বরকত উল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ দেশের করোনা পরিস্থিতিতে ঢাকার দোহার উপজেলার তিন হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জনতা শিপ বিল্ডার্সের চেয়ারম্যান মো.বরকত উল্লাহ। বুধবার সকালে উপজেলার বটিয়া এলাকায় দোহার সিটি হাসপাতালের প্রস্তাবিত জায়গায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।
এসময় আরো উপস্থিত ছিলেন,আব্দুল জলিল,মজিদ মেম্বার, আনোয়ার কমিশনার, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো.নাসির উদ্দিন প্রমুখ।
ত্রাণ বিতরণকালে সমাজসেবক বরকত উল্লাহ বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় প্রত্যেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।
তিনি বলেন,সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি প্রবাস ফেরতদের অবশ্যই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। করোনাভাইরাস শূন্যের কোটায় না আসা পর্যন্ত এলাকার বিত্তবানরা কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে থাকলে একজন মানুষও না খেয়ে থাকবে না। এ সময় সবাইকে আতঙ্কিত না হয়ে ঘরে অবস্থান করার আহ্বান জানান। করোনা পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত তার সহযোগিতা অব্যাহত থাকবে।
করোনা পরিস্থিতিতে কোনো মানুষ খাদ্য বা অন্য যেকোনো বিষয়ে সমস্যায় থাকলে তাকে জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংকটময় সময়ে খবর পেলেই তার টিম প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সমস্যায় থাকা মানুষের বাসা-বাড়িতে পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *