আব্দুল রাহিমঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলা কাঁঠালীঘাটা গ্রামের বাসিন্দা মাওলানা মুহাম্মদ ইমারত হোসের ছোট ছেলে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ (অব:) মো: ইসরাইল হোসেন বজলু ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বয়স হয়েছিলো ৬০ বছর।
গত (১৯ সেপ্টেম্বর) সোমবার ঢাকা পিজি হাসপালে লিভারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বাদ যোহর মাওলানা মুহাম্মদ ইমারত হোসাইন (র:) মাদসার মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে মাদরাসার পাশেই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
