সাপাহারে সাংবাদিক বোরহান এর খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি : নোয়াখালীর চাপরাশিরহাটে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় নিহত বার্তাবাজারের সাংবাদিক বোরহান উদ্দীন মুজাক্কির’র খুনীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে নওগাঁর সাপাহার মডেল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাপাহার মডেল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে তরুণ সাংবাদিক বোরহান উদ্দীনের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির জোরদাবী জানানো হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে সাংবাদিকের খুনীদের গ্রেফতার ও শাস্তির জোরদাবী তুলে বক্তব্য প্রদান করেন মানবিক বাংলাদেশ সোসাইটি সাপাহার উপজেলা শাখার সভাপতি শাহরয়িার রাসেল, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রতন মালাকার, ছাত্রলীগ কর্মী অপু রাসেলসহ অত্র সংগঠনের অন্যান্য সদস্যগণ।

এসময় বক্তারা বলেন, বোরহান উদ্দীনের খুনীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে এ ধরণের আন্দোলন অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *