সাধারণ মানুষদের জুলুম করে ক্ষমতায় আসা যায় না : দোহারে সালমান এফ রহমান

পুলিশ ও সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করে ক্ষমতায় আসা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। শনিবার (৪ অক্টোবর) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাবেশে দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, জ্বালাও পোড়াও করে বিএনপি কখনোই জনসমর্থন পাবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদেরকে সমর্থন করে ভোট দেয় তবেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন।
এমপি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আগামীতেও নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের এতো উন্নয়ন সম্ভব নয়।
এসময় তিনি দোহার নবাবগঞ্জ বাসীর উদ্দেশ্যে বলেন, গ্যাসের প্রকল্প পাস হয়েছে। আগামীতে দোহার নবাবগঞ্জেও পাইপ লাইনের গ্যাস চলে আসবে।
দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশে^র আলম, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, দোহার থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষকদের মাঝে গাছের চারা ও পুরষ্কার বিতরণ করেন সালমান এফ রহমান।
ক্যাপশন : জয়পাড়া কলেজের অধ্যক্ষের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন সালমান এফ রহমান এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *