সাড়ে ৫ কেজি গাজাসহ মাদক কারবারি যুবক আটক

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নওগাঁ জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে শনিবার ১৪ মার্চ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ গোপন সুত্রে জানতে পারেন যে, বদলগাছী উপজেলার আরচা গ্রামের এক বাসা বাড়ির ছাদে ভেজা গাজা রোদে শুকানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির চৌকস টিম উপজেলার আরচা গ্রামের ফজলে রাব্বি (২৫) এর বাসার ছাদে গিয়ে রোদে শুকাতে দেওয়া অবস্থায় সারে ৫ কেজি গাজা উদ্ধার সহ মাদক কারবারি ফজলে রাব্বিকে আটক করে। আটককৃত ফজলে রাব্বি হলো আরচা গ্রামের জাহিদুল এর ছেলে। এঘটনায় বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *