সাংবাদিক নির্যাতন ও হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন সিংগাইর প্রেসক্লাব

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন সিংগাইর প্রেসক্লাব। শুক্রবার(৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সিংগাইর প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুল হাসান বিশ্বাসেরর সঞ্চালনায় বক্তব্য রাখেন-মাসুম বাদশাহ (দৈনিক ভোরের কাগজ), আতাউর রহমান (দৈনিক মানব জমিন), মোহাম্মদ আলী রিপন (দৈনিক সমকাল), সাইফুল ইসলাম তানভীর (দৈনিক দেশ রূপান্তর) ও মোস্তাক আহমেদ (দৈনিক মানবকন্ঠ) প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মো.সোহরাব হোসেন (দৈনিক ভোরের দর্পন), মিজানুর রহমান বাদল (দৈনিক যুগান্তর), মো.হাবিবুর রহমান মোল্লা (দৈনিক ভোরের পাতা), আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আজকালের খবর)  ইয়াকুব মোল্লা (দৈনিক সংবাদ সারাবেলা) ও সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।  প্রতিবাদ সভায় বক্তারা বলেন- পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ অক্টোবর দুস্কৃতকারিদের হাতে যে সমস্ত সাংবাদিকরা নির্যাতন ও হামলার শিকার হয়েছেন তাদের প্রতি সহানুভূতি কামনা করেন এবং হামলাকারীদের শাস্তি দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *