মো. নাজমুল হোসেনঃ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করে নবাবগঞ্জ বাসীকে উপহার দিয়েছেন। সাধারণ সম্পাদক হওয়ার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। কথা দিচ্ছি তাদের এই অর্পিত দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধ করতে সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছি।
শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন সাংবাদিকদের এ কথা বলেন।
পনিরুজ্জামান তরুন আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সালমান এফ রহমানকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করতে আমরা এখন থেকেই কাজ শুরু করে দিবো। আমরা যেকোনো মূল্যে সালমান এফ রহমানকে নির্বাচিত করে এই আসনটি শেখ হাসিনাকে উপহার দিবো।
সকাল ১১ টার দিকে তরুন সিরাজদিখান তুলশিখালী ব্রিজ এলাকায় আসলে শত শত নেতা কর্মীরা তরুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রায় ২হাজার মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে তরুন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন। সেখানে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলী ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা জানান। পরে নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এসময় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগের উপ- কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি.আরিফুর রহমান শিকদার, দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ঢাকা জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ওয়াদুদ মিয়া, সাফিল উদ্দিন মিয়া, বাবুল মোল্লা, আজিজুর রহমান আজিম, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, শামিমুল আহাদ রনক, মো. পলাশ, এস এম সাইফুল ইসলাম প্রমুখ।
