মো. রকিবুর হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ‘করোনায় সিংগাইরে পত্রিকার হকার পরিবার কেমন আছেন’ শিরোনামে শনিবার (১৮ই এপ্রিল) ‘নববাংলা’ অনলাইনে সংবাদ প্রকাশের পর সংবাদটি পড়ে তাৎক্ষনিক হকার মো. শহিদুল্লাহ (৫০) বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও নগদ টাকা পৌছে দেন সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি তৈল ও নগদ ৫শত টাকা।
সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম বলেন- পত্রিকার হকার মো. শহিদুল্লাহ ৯০ দশকে ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতি করে আসছিল।২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ করার কারণে অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি। কিন্তু কখনও সে পিছু হটেনি।
বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার পরও সে কোন সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করেননি। বরং সে হকার পেশা বেছে নিয়ে সততার সহিত পরিবার নিয়ে দিনাপাত করছেন। কিন্তুু করোনার কারনে বেকার হয়ে এত অসুবিধার মধ্যে এই বঙ্গবন্ধুর সৈনিক মো. শহিদুল্লাহ আছেন বিষয়টি ‘নববাংলা’ অনলাইন পত্রিকায় প্রতিবেদন দেখে আমি আমার সাধ্যমত সহযোগীতা করতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। এবং যতদিন তিনি বেকার থাকবে, ততদিন আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
পত্রিকার হকার শহিদুল্লাহ নববাংলা ও প্রতিবেদককে ধন্যবাদ দিয়ে বলেন- সংবাদ প্রকাশের পর অনেকে আমার খোঁজ খবর নিচ্ছে। আজ অনেক ফোন রিসিপ করেছি। এমনকি অনেকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন। এর মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম সন্ধ্যার দিকে আমার বাড়িতে এসে খাদ্যসামগ্রীসহ নগদ টাকা দিয়েছেন। এমনকি আরও সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন-সংবাদপত্র হকার্স সমিতি গাবতলি-২ থেকে ফোন দিয়ে আজ ভোটার আইডি কার্ডের ফটোকপি চেয়েছে।
