ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ ‘দুর্যোগে আলোর গেরিলা’ কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস মোকাবেলায় অধিক সতর্কতা অংশ হিসেবে সরকারের নির্দেশ অনুযায়ী গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষ্যে বর্তমান সকল পর্যায়ে কর্মকর্তারা ব্যতিব্যস্ত।

ঠিক তখনই নিজেদের জীবনের মায়ার দিকে না তাকিয়ে প্রতিটি ঘরে ঘরে নিরবিছিন্ন বিদ্যুৎ সেবা পৌছানোর জন্য বিদ্যুৎ কর্মীরা প্রতিটি এলাকায় চষে বেড়াচ্ছেন। যে কোন অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষনিক সমাধানের চেষ্ঠা করছেন। ‘ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল’ মূলমন্ত্র ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ শুরু করেছে “দুর্যোগে আলোর গেরিলা”।

১৯ এপ্রিল থেকে থেকে দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির মত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এই সেবা কার্যক্রম চালু করলো। করোনা ভাইরাসের সংক্রমণ, গ্রীস্মের তাপদাহ, আসন্ন মাহে রমজান এবং ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎ বিভ্রাট দ্রুত নিরসনের জন্য ঢাকা পবিস-২ এর ‘দুর্যোগে আলোর গেরিলা’ নামে ১৯টি টিম এই দুর্যোগে সব সময় প্রস্তুত থাকবে।

দেশজুড়ে সব কিছু বন্ধ রয়েছে। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাঠ পর্যায়ের প্রতিটি কর্মী। যে কোন পরিস্থিতিতেই প্রতিটি গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়াই সমিতির লক্ষ্য।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার মো. মজিবর রহমান বলেন, গ্রাহকদের নিরবিছিন্ন বিদ্যুৎ সেবা পৌছানোই আমাদের মূল লক্ষ্য। আজ মানুষ করোনা ভাইরাসের হাত থেকে বাচার জন্য বাড়িতে অবস্থান করছে ঠিক তখন আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা জীবনবাজি রেখে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য। তাদেরও জীবনের প্রচুর ঝুকি রয়েছে। তারপরও গ্রাহকরা সর্বোচ্চ সেবা পাবে আশারাখি। সবাই নিরাপদে থাকুন, ঘরে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *