শুরু থেকেই হতদরিদ্রের পাশে যন্ত্রাইল ইউনিয়ন যুবলীগ 

মো. নাজমুল হোসেন : করোনার ভয়াল গ্রাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন যন্ত্রাইল ইউনিয়ন যুবলীগের দুই নেতা অনুপম দত্ত নিপু ও মো. উজ্জ্বল হোসেন।  এতে ওই ইউনিয়নের যুবলীগের প্রতি মানুষের ভালবাসা জন্ম নিচ্ছে বলে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে।

নাম প্রকাশে অনইচ্ছুক গোবিন্দপুর এলাকার একজন বলেন, দেশে তো বিভিন্ন দল এবং সহকারী সংগঠন রয়েছে। কিছু সংগঠনের নেতা কর্মী ছাড়া অনেকেই হাত গুটিয়ে বসে আছে। তারা যদি যন্ত্রাইল ইউনিয়ন যুবলীগের মত মানুষের পাশে দাড়াতো তাহলে কত না ভাল হতো। দেশের এই ক্রান্তিকালে যন্ত্রাইল ইউনিয়ন যুবলীগ মানুষের পাশে এসে দাড়িয়েছে। তাদেরকে স্যালুট জানাই।

এব্যাপারে ইউনিয়ন যুবলীগের সভাপতি অনুপম দত্ত নিপু জানান, আমি মানুষকে ভালবেসে আমার সাধ্য যা ছিলো তাই নিয়ে তাদের পাশে দাড়িয়েছি। আমি এপর্যন্ত ৪৮০ টি পরিবারকে আমার সাধ্য অনুযায়ী খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছি। আমার এই কর্মকান্ড অব্যাহত থাকবে।

একই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন জানান, আমি আমার সাধ্যমত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া ব্যাক্তিগত ভাবে প্রায় ২০০ টি পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি। আমারও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *