কেরানীগঞ্জে নারীসহ নতুন শনাক্ত ৫ : আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে নারীসহ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখান ৩৭ জনে। করোনায় আক্রান্ত ২ নারীর ১ জনের বয়স আনুমানিক ৩৫ বছর এবং অন্যজনের বয়স ৩৭ বছর। তাদের ১ জনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের আগানাগর ইউনিয়নে এবং অন্যজনের বাড়ি হচ্ছে একই থানার কোন্ডা ইউনিয়নে।

করোনায় শনাক্ত ৩ জন পুরুষ রোগীর মধ্যে ১ জনের বয়স ৩০বছর। অন্য ১ জনের বয়স ৩৪ বছর। অপর আরেকজনের বয়স ৫০বছর। এ ৩ জনের মধ্যে ১ জনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নে। অন্য ১ জনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নে এবং অপর আরেকজনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নে। এই ৫ জন নতুন করোনা রোগীকে তাদের বাড়ি থেকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন শনিবার (১৮এপ্রিল) রাত ৮ টার সময় এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে গত শুক্রবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরী গ্রামের এক ব্যাক্তি জ্বর, সর্দি ও গলা ব্যাথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষার পর ওই ব্যক্তির করোনা শনাক্ত হলে ওই রাতেই তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়।এনিয়ে করোনায় এখন পর্যন্ত ৩ জন মৃত্যুবরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *