এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার আহবায়ক কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় শ্রীনগর দোহার বাইপাস সড়ক সংলগ্ন বাগানবাড়ীতে উপজেলা যুবদলের আয়োজনে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম পার্থ, যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, ফারুক মৃর্ধা, আবুল হোসেন সাগর,সেলিম মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ
