অর্ধশতাধিক শিক্ষার্থীদের ইনডোর রোইং প্রশিক্ষণ দিল বাংলাদেশ রোইং ফেডারেশন

স্টোর্টস রিপোর্টার: তারুন্য উৎসব ও জুলাই গণ অভ্যুথ্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে ৪৫ দিন ব্যাপী ইন্টার স্কুল ও কলেজ ইনডোর রোইং প্রশিক্ষণ দিল বাংলাদেশ রোইং ফেডারেশন (বিআরএফ)। শনিবার রাজধানীর মাওলানা ভাষানী হকি স্ট্রেডিয়ামের রোইং সেন্টারে এক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেয়া সব অ্যাথলেটকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদের মধ্যে ছয় অ্যাথলেটকে জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরি করার জন্য মনোনীত করা হয়েছে। তাদেরকে সার্টিফিকেটের পাশাপাশি ম্যাডেল ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা দেয়া হয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. রাশিম, কার্যনির্বাহী সদস্য নাসিরুজ্জামান চৌধুরী, মো. রবিউল আলম ও সৈয়দ সাফায়েত হোসেন। ফেডারেশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বলেন, খুব শিগগিরই ইন্টার স্কুল ও কলেজ ইনডোর রোইং প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ শুরু হবে। পর্যায়ক্রমে আমরা রাজধানীর সব স্কুল ও কলেজের আগ্রহী শিক্ষার্থীদের রোয়ার (প্লেয়ার) বানাতে স্ব স্ব প্রতিষ্ঠানে আর্গুমিটার নিয়ে (প্রশিক্ষণ স্বরাঞ্জমা) প্রথমিক বাছাই কার্যক্রম পরিচালনা করব। এরপর বাছাইকৃতদের জাতীয় পর্যায়ের ইনডোর রোইং প্রশিক্ষণ দেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *