শ্রীনগর আদালতের স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে বসত বিল্ডিং নির্মাণের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে বসত বিন্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে।

রোববার(৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার উত্তর কামারগাঁও এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে এ বসত বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠে। এব্যাপারে ভুক্তভোগী আমিনুল বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার উত্তর কামারগাঁও এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামসহ তার ওয়ারিশগং কামারগাঁও মৌজার আরএস ৩২৬ দাগের ৭ শতাংশ ও ৩২৮ দাগের সাড়ে ১১ শতাংশ সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক। একই এলাকার মৃত আলাউদ্দিনের পুত্র মাহে আলম, মেয়ে মেরুনা পারভীন রানু ও লিপি বেগমগং ৪৯৭ নং একটি দলিল সৃজনের মাধ্যমে ঐ সম্পত্তির মালিকানা দাবী করে সম্পত্তিতে থাকা বিভিন্ন গাছপালা জোড় পুর্বক কেটে বসত বিল্ডিং নির্মানের চেষ্টা করে আসছে। পরে ভুক্তভোগী আমিনুল বাদী হয়ে মাহে আলমগংয়ের বিরুদ্ধে বিজ্ঞ দেওয়ানী আদালতে মোকদ্দমা নং-৯২/২৪ দায়ের করেন এবং পিটিশন মোকদ্দমা নং ১৩২/২৪ এর মাধ্যমে নালিশীতে সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দাবী করেন। বিজ্ঞ আদালত বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নাম মঞ্জুর করেন এবং মোকদ্দমাটি নিস্পত্তি না হওয়ায় পর্যন্ত উভয় পক্ষকে নালিশী সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞ আদালতের স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে মেরুনা পারভীন রানু ও লিপি বেগমগং পুনরায় ঘটনার দিন রোববার বিল্ডি নির্মান কাজ শুরু করেন। এতে বাদী আমিনুল বাধা নিষেধ করলে তাকে নানা প্রকার ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি প্রদান করা হয়।

আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় বিল্ডিং নির্মান কাজ করার ব্যাপারে মেরুনা পারভীন রানুর কাছে জানতে চাইলে তিনি বলেন, যে অংশে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আমরা সে অংশ কাজ করছি না।

শ্রীনগর থানার এসআই কামরুজ্জামান বলেন, ঐ সম্পত্তি নিয়ে উভয় পক্ষই বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা দায়ের করেছেন। আমি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে আইনশৃঙ্খলা স্থিতিবস্থায় রাখার জন্য বলি এবং সম্পত্তি ব্যাপারের বিজ্ঞ আদালতে সরাপন্ন হয়ে নিস্পত্তির জন্য বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *