এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার ছনবাড়ী স্ট্যান্ড থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। শ্রীনগরের মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জমজম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ফখরুদ্দিন আল রাজি। এছাড়া স্থানীয় নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
জামায়াত নেতারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, উভয়কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করা হয়েছে
