এমএ কাইয়ুম মাইজভান্ডারী,(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের নতুন ভবনে পরিবেশ বান্ধব বেঞ্চ বিতরণ করা হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মসিউর রহমান মামুন।
এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকার) যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছেন শ্রীনগর উপজেলা পরিষদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোছা: খুরশীদা খাতুন, উপজেলা নক্সাকার শরীফুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি’র) আওতায় উপজেলার মোট ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ বান্ধব সর্বমোট ১৩৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
