শ্রীনগরে শহীদ জিয়া স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ‘খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানে মুন্সীগঞ্জের শ্রীনগরে শহীদ জিয়া স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুর্ধ ১৭ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় উপজেলার উত্তর বালাশুর এতিমখানা খেলার মাঠে ইউনিক বানিয়াবাড়ির সৌজন্য এ  ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা মানিক মাদবর,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সা. সম্পাদক সোলাইমান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জাবুর মুন্সী, সা. সম্পাদক মাহবুল মোল্লা, ইউনিয়ন যুবদলের সা. সম্পাদক মোক্তার মাদবর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *