নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (১৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা যন্ত্রাইল-শোল্লা রোডের যন্ত্রাইল গ্রামের কাউসারের পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ যন্ত্রাইল ইউনিয়নের জালালচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে যন্ত্রাইল ব্রিজের ঢালের মসজিদের কাছে কাউসারের পোল্টি ফার্মে ইলেকট্রিকের কাজ করতে আসে। ফার্মের পাশের পুকুরে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে মারুফ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
