নবাবগঞ্জ প্রতিনিধি : বিতর্ক প্রতিযোগিতা অন্ধকার থেকে আলোর পথে আনতে সহায়তা করে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফুল বলেন, বিতর্ক প্রতিযোগিতা প্রশ্ন করতে শিখায়। প্রশ্ন করতে না জানলে কখনোই অন্ধকার থেকে আলোর পথে আসা যাবে না। ছাত্ররা রাষ্ট্রকে প্রশ্ন করেছিলো, রাষ্ট্র সেই প্রশ্নের জবাব দিতে পারেনি বিধায় পরাজিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষনের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
বারুয়াখালী ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের সভাপতি আমিনুল ইসলাম লিমনের সভাপতিত্বে বারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন খান, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক সুলতান মাহমুদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা ছাত্র আন্দোলন প্রজন্ম বিকাশে সহায়তা বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
