শ্রীনগরে মামলা মোকদ্দমার জেরে প্রবাসীর যাতায়াতের রাস্তায় বেড়া নির্মাণের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমা জেরে প্রবাসীর যাতায়াতের রাস্তায় বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ উঠেছে।
শনিবার(৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘোলঘর ইউনিয়নের পাকিরাপাড়া এলাকায় যাতায়াতের এ রাস্তায় বেড়া দেয়ার অভিযোগ উঠে ঐ এলাকার মৃত শেখ আইন উদ্দিনের ছেলে রশিদ শেখসহ তার স্ত্রী নাজমা বেগম, ভাতিজা ইমরান ও ভাইয়ের স্ত্রী লাকী বেগমগংয়ের বিরুদ্ধে।

এঘটনায় ফিনল্যান্ড প্রবাসী ফারুক ও ফেরদৌসের ভুক্তভোগী মা কুলসুম বেগম বাদী হয়ে রশিদ শেখসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রী করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ফিনল্যান্ড প্রবাসী ফারুক ও ফেরদৌস গত ২ বছর পূর্বে প্রতিবেশী নুরমোহাম্মদ গংয়ের কাছ থেকে ষোলঘর মৌজার সাড়ে ৯ শতাংশ বসতবাড়ীর সম্পত্তি ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগদখলে রয়েছেন এবং ক্রয় বসতবাড়ী থেকে মুল রাস্তায় যাতায়াতের জন্য তিন লক্ষাধিক ব্যয়ে একটি কাচা রাস্তা নির্মাণ করে চলাচল করে আসছেন। এই নিয়ে উভয পক্ষই একে অপরের বিরুদ্ধে একাধিক ফৌজধারী ও দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। এর জের ধরে শনিবার দুপুরে রশিদ শেখসহ তার স্ত্রী নাজমা বেগম, ভাতিজা ইমরান ও ভাইয়ের স্ত্রী লাকী বেগমগং হাতে দা লাঠি, শাবল,লোহার রড নিয়ে প্রবাসীর বাড়ীর যাতায়াতের রাস্তায় জোড় পুর্বক বাশের বেড়া নির্মাণ করে। এসময় প্রবাসীর মা কুলসুম বেগম বাধা নিষেধ করলে রশিদ শেখগং তাকে মারধর করতে উদ্যত্ত হলে কুলসুম বেগস দৌড়ে বাড়ীতে গিয়ে প্রাণে রক্ষা পায়। এসময় রশিদ শেখগং প্রবাসীর যাতায়াতের রাস্তায় দুটি বাশের বেড়া নির্মাণ করে চলাচলের পথ একেবারেই বন্ধ করে দেয় এবং কেউ বেড়া খুলতে আসলে তাকে খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায় রশিদ শেখ গং।

এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই আ. কাদির জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *