শ্রীনগ‌রে মাদক কারবা‌রি গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ভাগ্যকুলে ইউনিয়নের আল-আমিন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এস আই নেসারউদ্দিন ওই মাদক কারবারিকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মনির হোসেন ভাগ্যকুল এলাকার উত্তর কামারগাঁও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, মনির হোসেন মাদক সেবন করার পাশাপাশি এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল।

শ্রীনগর থানার এসআই নবিন বিশ্বাস বলেন, তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদক মামলা দায়ের শেষে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *