এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জাহাঙ্গীর নামে এক ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০ টায় শ্রীনগর দোহার আন্তঃ সড়কের কয়র্কীত্তন সাফিন্স রেস্টুরেন্টে সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন অংশগ্রহণকারীরা বলেন, কয়র্কীত্তন কারীকরপাড়ার মৃত জসিম উদ্দিন দেওয়ানের ছেলে ভূমিদস্যু জাহাঙ্গীর দেওয়ান আগে শ্রীনগর বাজারে শাক-সবজি বিক্রি করত। হঠাৎ করে কয়েক বছর ধরে সে অন্যের জমি জালজালিয়াতের মাধ্যমে দখল ও বিক্রি করে কিছু টাকা পয়সার মালিক হয়। এর পর থেকে জাহাঙ্গীর দেওয়ান আমাদের ১০ টি পরিবারের দীর্ঘদিনের বসতবাড়ীর কয়র্কীত্তন মৌজার প্রায় ৭০ শতাংশ জমি তার কাছে বিক্রি করার জন্য আমাদের চাপ দিয়ে আসছে। আমরা জমি বিক্রি করতে রাজী না হওয়ায় সে তার ভাড়াটিয়া লোকজন নিয়ে জমি দখলের উদ্দ্যেশে আমাদের উপর একাধিকবার হামলা চালিয়ে টিনের বেড়া ভাংচুর করে এবং খুন জখমের হুমকি দিয়ে আসছে।
এনিয়ে আমরা তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে রায়ও পেয়েছি। তারপরেও ভূমিদস্যু জাহাঙ্গীর দেওয়ান জোড়পুর্বক আমাদের জমি দখলের পায়তারা করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাহেদ আলী,খলিল,জলিল,আঃ সাত্তার,রনি,শুভ,সোহান,সজিব,শহিদুল,
আনোয়ারা বেগম,রেজিয়া বেগম ও হাসিনা বেগসহ এলাকার শতাধিক নারী পুরুষ।
