এমএকাইয়ুম মাইজভান্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বসতবাড়িতে বৈদ্যুতিক সার্কিটের আগুনে বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫টি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মুন্সিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট-সার্কিট হয়ে আরফান দেওয়ানের ঘর আগুন লেগে যায়। পাশাপাশি বসতঘর থাকায় ঐ আগুন আলম দেওয়ান, সজীব দেওয়ান, তৈজুদ্দিন দেওয়ান ও রমিজ উদ্দিন দেওয়ানের ঘরে লেগে যায়। ৫ পরিবারের ৫টি বসতঘরসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
শ্রীনগর ফায়ার স্টেশন টিম লিডার গোলাম কিবরিয়া জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং আগুনে পুড়ে আগুনে ৫টি বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ১৯ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়
