শ্রীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বি এন পি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার বিকেলে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি ডাক বাংলো চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয় । “দেশব্যাপি বি এন পির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ” লেখা ব্যানার নিয়ে হাজির হয় বি এন পি , যুবদল, স্বেচ্ছাসেবক দল , ছাত্রদল, কৃষক দল ও তাতীদলের নেতা কর্মীরা ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা । উপস্থিত ছিলেন জেলা বি এন পির সদস্য আব্দুল বাতেন খান শামীম , উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান , সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন , সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল , সিরাজ তালুকদার, যুবদল আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস সদস্য সচিব মামুনুর রশীদ মামুন , আলী আযম খান , জহিরুল ইসলাম মামুন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি , সদস্য সচিব এমদাদুল হক রজিন , কৃষক দলের আহ্বায়ক শাহালম, সদস্য সচিব অরুণ শেখ , ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ , সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন ও শ্রীনগর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক নূর ইসলাম বেপারী
সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *