এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ নাহিদ (২২) নামের এক যুবক আহত হয়েছে।
শনিবার রাত ১০ টার দিকে উপজেলার বাঘরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাহিদ ওই এলাকার লতিব বেপারীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী এমারত শেখের সাথে তার পূর্ব বিরোধের জের ধরে রাতে নাহিদকে নিয়ে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে এমারত। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে পাশে থাকা নাহিদ গুলিবিদ্ধ হয়।
পরে গুরুতর আহত অবস্থায় নাহিদকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মারজিয়া মাহমুদ।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মুন্সী জানান, শুনেছি বাঘরায় একজন গুলিবিদ্ধ হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে শাখাওয়াত নামক একজনকে গুলি করলে সেই গুলিতে শাখাওয়াতের পাশে থাকা বন্ধু নাহিদ গুলিবিদ্ধ হয় বলে জানান তিনি। অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী এমারতের বিরুদ্ধে শ্রীনগর থানায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি
