এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,পাকিস্তান আমলে ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়েছিল। কিন্তু তখনো মানুষ স্বাধীনতা ভোগ করেছে। তখনো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উৎসব পালনে স্বাধীনতা ভোগ করেছে।

৩০-৪০ বছর আগে কখনো এমন হয়নি। দীর্ঘ কয়েক বছরের কর্তৃত্ববাদী শাসনে “ওরা-আমরা” এমন একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ন্যারেটিভ তৈরি করা হয়েছে ওরা যদি ক্ষমতায় যায় হিন্দুরা জায়গা জমি নিয়ে নিরাপত্তার সাথে বসবাস করতে পাড়বে না।

শনিবার (১২ অক্টোবর) রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর দেউলভোগ সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে শারদীয় দূর্গোউৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এতে মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *