শ্রীনগরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ ও বেড়াতে এসে যুবকের আত্মহত্যা

এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে মামা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসে শিমু দাস(২০) নামে এক যুবক ও স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে উর্মিতা

(২০) নামে অপর এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাসপাড়া থেকে যুবক শিমু দাস(২০) নামে যুবক ও বিকেলে উর্মিতা(২০) নামে গৃহবধু দুজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মৃত শিমু দাস পার্শ্ববর্তী লৌহজং উপজেলার হাট নওপাড়া বাজার সংলগ্ন দক্ষিণ চারিগাঁও গ্রামের স্বপন দাসের ছেলে এবং মৃতা গৃহবধু উর্মিতা উপজেলার তন্তর ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের সালাম ঢালীর মেয়ে।

স্থানীয়রা জানান, যুবক শিমু দাস(২০) কুকুটিয়া দাস পাড়া এলাকায় তার মামা মদন দাসের ভাতিজা কমল দাসের বিয়ে অনুষ্ঠানে এসেছিল। পাশেই ভগ্নিপতি শুভ্রত দাসের বাড়িতে শিমু দাস রাতে একটি ঘরে একা ঘুমায়।

শিমুর বোন স্বর্ণা দাস ও তার আত্মীয়-স্বজনের দাবী শিমু দাস মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। ঘটনার দিন গতকাল মঙ্গলবার রাত ১০টার পর হতে বুধবার সকাল ৭টার মধ্যে যেকোন সময় বাড়ীর সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শিমু দাস।

কুকুটিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তপন শেখ জানান, শিমু এখানে বেড়াতে এসে বোনের বাড়িতে ছিল। মঙ্গলবার দিবাগত রাতে ওই বাড়ির একটি ঘরে একাই ঘুমিয়েছিল। সকালের দিকে শ্রীনগর থানার এসআই মানিক ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধু উর্মিতা গত ২/৩ দিন পূর্বে পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার কুড়িগাঁও মৃধা বাড়ি গ্রামের মৃত আফজাল তালুকদার ছেলে তার নয়ন এর সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া করে পিত্রালয়ে চলে আসে। ঘটনার দিন উর্মিতা পারিবারিক বিভিন্ন নিয়ে স্বামী নয়নের সাথে মোবাইল ফোনে ঝগড়া বিবাদ করে। এর জের ধরে বিকেল ৩ টা হতে সাড়ে ৩টার মধ্যে যেকোন সময় পিত্রালয়ের সকলের অজান্তে দেড়তলা টিনের ঘরের উপরের অংশে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ইউপি সদস্য সাজ্জাদ হোসেন জানান, আমি ঢাকায় ছিলাম সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

শ্রীনগর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক(এস আই) মোঃ মানিক মৃধা জানান, যুবক ও গৃহবধু দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *