শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াকুব শেখ (২৫) নামে এক যুবককে পর্ণোগ্রাফি আইনের মামলায় পুলিশ গ্রেফতার করেছে।
গত বুধবার শ্রীনগর থানার মামলা নং ০৬(০২)২৬, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৭) ধারার আসামী ঐ যুবককে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এতে গ্রেফতারকৃত যুবককের পরিবার দাবী তাদের সন্তানকে এ মামলায় ফাঁসানো হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মজিবরের মেয়ে খুবই সুচতুর। সে ফেসবুকে আতিকুর ইসলাম আইডির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং প্রেমিকের সাথে যোগসাজশে প্রেমিকের দেয়া পার্সেলের মাধ্যমে একটি বডি অন ক্যামেরা পেয়ে কৌশলে চাচাতো বোনের গোসলের ভিডিও ধারণ করে প্রেমিক আতিকুর ইসলাম আইডিতে পাঠায়।
গ্রেফতারকৃত যুকবের চাচা হাবিবুর রহমান জানান, আমার চাচা মজিবরের মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আতিকুর ইসলাম নামে একটি আইডির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং তার দেহের স্পর্শকাতর অংশের ছবি পাঠায়। এসব ছবি পেয়ে আতিকুর ইসলাম আইডি তার চাচাতো বোনের নগ্ন ভিডিও দিতে বলে তানাহলে তার ছবি ভাইরাল করে দেয়ার হুমকি দেয়। পরে আতিকুর ইসলাম আইডি পার্সলের মাধ্যমে একটি বডি-অন ক্যামেরা পাঠায়। মজিবরের মেয়ে সেই বডি-অন ক্যামেরা পেয়ে তার চাচাতো বোনের গোসলের ভিডিও ধারণ করে এবং সে ভিডিও আতিকুর ইসলাম আইডির মেসেঞ্জারের পাঠায়। পরে ঐ ভিডিও পেয়ে আতিকুর ইসলাম আইডি ভাইরাল করার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে টাকা দাবী করে। আতিকুর ইসলাম আইডির সাথে আমার ভাতিজা ইয়াকুবের ফেন্ডলিষ্টে নাম থাকায় এবং আমাদের সাথে মামলার বাদী রফিকুল ইসলাম অপুদের জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে অপু আমার ভাতিজা ইয়াকুবকে এই মামলায় ফাঁসিয়েছে।
মা হনুফা বেগম বলেন, আমার সম্পর্কে মজিবর ও বিল্লাল চাচা শ্বশুর হয় এবং তাদের মেয়েরা আমার ছেলে ইয়াকুবের সম্পর্ক ফুফু হয়। আমার ছেলে তার ফুফুদের সাথে এরকম করবে কেন। আমাদের সাথে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে এ মামলায় ফাসানো হয়েছে।
মামলার তদন্তকারী অফিসার শ্রীনগর থানার
এসআই মোঃ রিপন আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামী ইয়াকুবের ফেসবুক মেসেঞ্জার মাধ্যমে বিকাশ নাম্বার দিয়ে টাকা দাবী করা হয়।
