শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দা দিয়ে পিতা-পুত্রকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের শাহাদাৎ শিকদার ও তার ছেলে মেহেদী হাসান চঞ্চল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ঘটনায় আহত শাহাদাত শিকদারের মেয়ে প্রিয়ামনি বাদী হয়ে মারুফ শিকদারকে প্রধান বিবাদী করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হান্নান শিকদারগংয়ের সাথে শাহাদাত শিকদারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে প্রতিবেশী মারুফ শিকদার, হান্নান শিকদার,মৌসুমী, মারিয়া ও নুরজাহান বেগমসহ আরো অজ্ঞাতনামা ৮-১০জন হাতে ধারালো দা, কুড়াল, রামদা, চাপাতি, লোহার রড ইত্যাদি নিয়ে শাহাদাতের বসতবাড়ীতে ঢুকে শাহাদাতসহ তার ছেলে মেহেদী হাসান চঞ্চলকে হত্যার উদ্দেশ্য ধারালো দা দিয়ে কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানের গুরুত্বর জখম করে।
এসময় শাহাদাতের স্ত্রী এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে মারুফ শিকদারগং হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আঃ কাদির বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে জরুরী অফিসার এস আই শরিফকে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *