শ্রীনগরে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ খেলাধুলোয় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগান গানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ষোলঘর একেএসকে হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলার শুভ উদ্ধোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি।
ফাইনাল ম্যাচে দয়হাটা টেক্কামার্কেট বনাম হাসাড়গাঁও একাদশের মধ্যকার চাইনিজবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অভিকুল শেখ, শ্রীনগর থানার এসআই মাইনুল হাসান খান, বিএনপি নেতা এনায়েত মৃধা, মুসা খান, সাবেক ইউপি সদস্য বিএনি নেতা দেলোয়ার হোসেন দীপক,ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু শেখ, ইউপি সদস্য জাকির হোসেন, শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান জেকি,যুবদল নেতা আশরাফুল ইসলাম, প্রদীপ চৌধুরী, মনির হোসেন, বরকতুল্লাহ,ব্যবসায়ী ইউনুছ শেখ, খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন, সীমান্ত, বিল্লাল হোসেন, জিকু,আতাউর সানি,মুন্না,জিহাদ,জাহিদ,মাসুদ,রাব্বি,ইব্রাহীম,শুভ,কাউসার,মিলু ও জয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *