এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বাইপাস এলাকায় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা
বিএনপির সভাপতি ও আল- মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ। আর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন,সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, জয়নাল আবেদীন মৃধা জেমস , আব্দুল জলিল , আলী আজম, জহিরুল ইসলাম মাসুদ, ফয়সাল আহাম্মেদ রনি, এমদাদুল হক রজিন ও খাদিমুল ইসলাম অপু প্রমুখ ।
