শ্রীনগরে কাজী দিলীপ স্মৃতি মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ খেলা ধুলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬ষ্ঠ তম কাজী দিলীপ স্মৃতি মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ মাঠে দিলীপ স্মৃতি সংসদের আয়োজনে এ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়।

ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সভাপতি কাজী আলী আজম জুয়েলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাসুম মোল্লা এবং ক্রীড়া সংগঠক রাজু মোড়লের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য কাজী আলী আক্কাস নাদিম।

উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বে-সরকারী বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এসএম লাভলুর রহমান, জনতা ব্যাংক পিএলসি উপ-মহা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ক্রীড়া সংগঠক কাজী আরিফুজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শফিকুল ইসলাম শিপন,

ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সদস্য শফিকুল হায়দার মাসুদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, এসএম মোস্তফা কামাল,মোস্তাফিজুর রহমান পপ,মিজানুর রহমান খান,আরশাদ আলী,সরদার ইমদাদুল হক মিলন,সিরাজুল ইসলাম হাওলাদার,সেলিনা আক্তার বীনা,মিরাজ হোসেন তানিন,প্রিন্স বেপারী,দেলোয়ার হোসেন খান,স্বপন খান,সুমন খান,জমির শিকদার,আলাউদ্দিন গাজী, এমরান শেখ সাগর,দিদার বেপারী,রাজিব মাহমুদসহ অনেকেই।

ভাগ্যকুল মান্দ্রা শান্তি সংঘ ও ভাগ্যকুল স্কোয়াডের মধ্যকারের ফুটবল ফাইনাল ম্যাচে ভাগ্যকুল স্কোয়াড ০১ গোলে বিজয়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *