শ্রীনগরে আঃলীগ নেতার বিরুদ্ধে জাল জালিয়াতিসহ অর্থের বিনিময়ে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পরেও মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশাসন দিয়ে স্থানীয় ইউপি সদস্যকে গ্রেফতার করানোর বানিজ্যে ও জমিজমা জাল জালিয়াতিসহ নানা অভিযোগ উঠেছে।

উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার মৃত জয়নাল মোক্তারের ছেলে ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক বাবু মোক্তারের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

গত ১৭ অক্টোম্বর বিকেলে উত্তর কামারগাঁও এলাকার স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদকে অর্থের বিনিময়ে  গ্রেফতার করিয়েছে  বাবু মোক্তার এমন একটি কল রেকর্ড ভাইরাল হয়

স্থানীয়রা জানান, বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাসনাসলে আঃলীগ নেতা বাবু মোক্তার সরকার দলীয় প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকজনদেরকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের জমিজমা দখলের চেষ্টাসহ জমিজমার সঠিক কাগজপত্র থাকার পরে তাদের নানাভাবে ভুল বুঝিয়ে ও প্রভাব খাটিয়ে ১০ হাজার টাকার নামজারী ৩০-৪০ হাজার টাকা নিয়ে করতেন। এছাড়াও গত ২০১০ সালে এই নেতার বিরুদ্ধে গরু চুরির  অপরাধে একটি মামলা হয় এবং সে মামলায় বর্তমানে সে আদালতে হাজিরা দিয়ে আসছেন।

স্থানীয় শাওন জানান, বাবু মোক্তার মানুষের জমির কাগজ বের করে জালিয়াতিসহ অর্থের বিনিময়ে প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষকে হয়রানী করে আসছে।

শেখ মমিন নামে আরেকজন জানান, বাবু মোক্তার মানুষের জায়গা জমি নিয়ে গত ১০ বছর যাবৎ জালজালিয়াতি করে আসছে। গত কিছু পূর্বে সে অর্থের বিনিময়ে রতন সর্দারের ছেলেকে প্রশাসন দিয়ে গ্রেফতার করিয়েছে। দ্রুত এই বাবু মোক্তারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *