এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে মার্কেট করতে যাওয়ার সময় অটোরিকশার গতিরোধ করে ইয়াছিন(২২) নামে এক যুবককে মারধর করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর মলঙ্গীপাড়া প্রাইমারী স্কুলের সামনে এই মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আহত ইয়াছিন উপজেলার বালাশুর বাঘাডাঙ্গা এলাকার অহিদুল মুন্সীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজ বাড়ী থেকে অটোরিকশা যোগে বালাশুর মার্কেটের উদ্দেশ্য রওয়ানা করে ঘটনাস্থলে পৌছলে পূর্ব শত্রুতার জেরে ধরে ঐ এলাকার রাহাদ(২২) নামে এক যুবকের নেতৃত্বে আরো অজ্ঞাতনামা ৭-৮ জন অটোরিকশার গতিরোধ করে ইয়াছিনকে এলোপাথারী মারধরসহ তার নাকে মুখে ঘুষি মেরে রক্তাক্ত জখম করে এবং পকেটে থাকা ঈদ মার্কেট করার নগদ টাকা নিয়ে যায়। এসময় আহতের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইয়াছিনকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায় রাহাতগং।
এব্যাপারে ইয়াছিন চিকিৎসা শেষে থানায় অভিযোগের প্রস্তুতি নেয়া হচ্ছে।
