দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: যখন বিএনপি ক্ষমতায় ছিলো এই পশ্চিম অঞ্চলের লোকজন সদর নবাবগঞ্জ যাওয়ার কথা চিন্তা করলে একদিন আগে পরিকল্পনা করতে হতো। কিন্তু আজ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফলে যখন খুশি নবাবগঞ্জ যেতে পারছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই পশ্চিম অঞ্চল উন্নত হয়েছে। শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান কার্যালয় সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন এ কথা বলেন।
তরুন বলেন, আগামীতে কি ভাবে আওয়মী লীগ ক্ষমতায় আসতে পারে, আমাদের সেভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আমরা নবাবগঞ্জ বাসী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করতে পারলে আবারও আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল শিকদারের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা, গোলাম মোস্তফা ঝিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ সুজন বাবু, উপদেষ্টা সেলিনা আক্তার রেজিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক শিকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড ইমরান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
