শেখ পরিবার আশি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে- সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী  (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শেখ পরিবার আশি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার দুপুর ২টায় সিরাজদিখান উপজেলার বাড়ইপাড়া মাঠে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি জন্য দোয়া ও কম্বল বিতরণ কালে
প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  কাওসার আহমেদ জজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আলমগীর আলম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সম্পাদক আলমগীর আলম, নারী ও শিশু অধিকার ফোরামের মোঃ জসিম মোল্লা, মাহমুদ হাসান ফাহাদ,শ্রীনগর থানা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল,শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাদশা,সিরাজদিখান উপজেলা  ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ রানা ফাহিম,থানা মৎস্যজীবী দলের সভাপতি মুসা, বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়েস, মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক,কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল আলী, মালখানাগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি অনিক ভূইয়া, সুমন কাজী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *