শতবর্ষে জাতির পিতা গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. আবদুল গনি, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে শিল্পকলা একাডেমির চিত্র প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, শতবর্ষে জাতির পিতা গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটায় এ অনুষ্ঠানের আয়েজন করা হয়।
 
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিমান কর্মকর্তা মমতাজ হোসেন, মির্জা সাখাওয়াত হোসেন ও এম খালেকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *