রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় যৌথ বাহিনীর অভিযান: ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাজা উদ্ধার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:  রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৮ বস্তা আতশ বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আনু এয়াব-১০সূত্রে জানা যায় গত ১২ মার্চন দিবাগত রাতে সেনাবাহিনী ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানার চট্রগ্রাম টু ঢাকাগামী মাতুয়াইল ইউ-টার্ন রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্টে এসএ পরিবহন এর তিনটি কার্গোগাড়ী তল্লাশি করে আনুমানিক কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাঁজা* উদ্ধার করে। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে। প্রকাশ থাকে যে, আসন্ন ঈদ-উল-ফিতর সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ চোরাইকারবারীরা মাদকদ্রব্য ও আতশবাজি সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *