কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ রাজধানী ঢাকার কামরাঙ্গীর চরে সালমা(১৬) নামে এক স্কুল শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।তবে পরিবারের সদস্যরা আত্মহত্যার কারন জানাতে পারেনি।ঘটনার বিবরণে জানাগেছে, বিকেলে স্কুল থেকে বাসায় এসেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। স্কুলে তারুণ্য মেলা চলছিলো।বিকেলেই মেলা শেষ হয়। তার মা মেয়ের এ অবস্থা দেখে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সালমা কে মৃত ঘোষণা করে।সালমা কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর ৮ নং গলির মোক্তাকিন মিয়ার বাসার ভাড়াটিয়া। সে হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।তার পিতার নাম শাহ আলম,গ্রামের বাড়ি লক্ষিপুর জেলার সদর থানার বদরপুরে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
